| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একুশের প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১১:১৭:৩৬:পূর্বাহ্ন  |  ৫৬৯৯৬২ বার পঠিত
একুশের প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ঝিনাইদহ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে নীরবতার আবহ। ভেসে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মাহফুজ আল ফয়সাল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‍্যালি ও শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪