| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে একুশের প্রথম প্রহরে ভাষা ‌ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৪:১৭:৫৫:অপরাহ্ন  |  ৫৬৯১১৫ বার পঠিত
ফরিদপুরে একুশের প্রথম প্রহরে ভাষা ‌ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ফরিদপুর প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়া‌রি ) রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

শহীদ মিনা‌রে প্রথম শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা অর্পণ করেন ‌ জেলা প্রশাসনের প‌ক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল‌্যা,জেলা পুলিশের প‌ক্ষে পু‌লিশ সুপার মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, ‌ জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা ও ফরিদপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকা‌রি দপ্তর, রাজ‌নৈ‌তিক দল, সামাজিক, সাংস্কৃ‌তিক ও পেশাজীবী সংগঠন।

শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়া বি‌ভিন্ন কর্মসূ‌চির আ‌য়োজন র‌য়ে‌ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪