কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে: আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে একজন অটোরিকশার চালক এবং তিনজন নারী যাত্রী রয়েছেন।
স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতরা হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় মারা যাওয়ার পরে দুজনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/এসসি