| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৬:০৮:১৭:অপরাহ্ন  |  ৫৬৮১৭৫ বার পঠিত
জয়পুরহাটে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জয়পুরহাট শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে, সরকারি কর্মকর্তাদের মূল্যায়নের একমাত্র পদ্ধতি হবে সততা, দক্ষতা এবং মেধা।

এর কোনো বিকল্প নেই বা বিকল্প থাকার সুযোগও নেই। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশেই ভাষার জন্য জীবন দেওয়ার এমন নজির নেই। ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪