| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৭:৪৩:৩৯:অপরাহ্ন  |  ৫৬৮৬৭৬ বার পঠিত
লালপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাটোর প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে লালপুর থানা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রিয়াজুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধারনার রশিদ পাপ্পুর নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ দলীয় নেতৃবৃন্দ।

এছাড়াও গ্রিন ভ্যালি পার্ক, লালপুর পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪