| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় সাংস্কৃতিক আয়োজনে মহান শহীদ দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ২৩:২৪:০৫:অপরাহ্ন  |  ৫৬৮১৯৩ বার পঠিত
মাগুরায় সাংস্কৃতিক আয়োজনে মহান শহীদ দিবস পালিত

মাগুরা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করে জেলা প্রশাসন।

২১ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসন, মাগুরা-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং সিভিল সার্জন ডা. শামীম কবির।

সাংস্কৃতিক পর্বে ভাষা আন্দোলনভিত্তিক দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নাট্য পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে। পরবর্তীতে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষা বাংলার শুদ্ধ ও সঠিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ইতিহাস-সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। একইসঙ্গে প্রযুক্তিনির্ভর এই সময়ে বাংলা ভাষার ব্যবহার ও চর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪