| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ০০:১৬:৫৩:পূর্বাহ্ন  |  ৫৬৮২৮৮ বার পঠিত
ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রাম প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন রাজনীতিবিদ মোহাম্মদ জসিম, টিভি ও বেতার শিল্পী কাজল দত্ত, সমাজসেবক দীপংকর চৌধুরী কাজল, রাজনীতিবিদ মিটুল দাশগুপ্ত, সাংবাদিক স্বপন মল্লিক, মোহাম্মদ রহিম, প্রবীর দাশগুপ্ত নন্তু, কমল বড়ুয়া, ভগবান বোস এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল দাশসহ অন্যান্য বিশিষ্টজন।

বক্তারা বলেন, ভাষা আন্দোলনের গৌরবময় সংগ্রামের ধারাবাহিকতাতেই মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে এবং তার মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। ভাষা শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তবে তারা দুঃখ প্রকাশ করে বলেন, ভাষা আন্দোলনের ৭৪ বছর এবং স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও ভাষা শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়নি। বিভিন্ন স্থানে ইংরেজি ভাষায় সাইনবোর্ড ব্যবহার, বিয়ের নিমন্ত্রণপত্রে ইংরেজির প্রাধান্য এবং উচ্চ আদালতে বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যবহার চালু না হওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা বিদেশিদের সঙ্গে যোগাযোগ ছাড়া রাষ্ট্রের সব দাপ্তরিক কার্যক্রমে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলো তাদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই মাতৃভাষা বাংলার সর্বস্তরে প্রয়োগ নিশ্চিত করাই হবে ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪