| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই আন্দোলন অস্বীকার করা জনগণের সঙ্গে প্রতারণা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ০৮:৪৩:৩২:পূর্বাহ্ন  |  ৫৬৬৯৬৬ বার পঠিত
জুলাই আন্দোলন অস্বীকার করা জনগণের সঙ্গে প্রতারণা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় এটি জনগণের রায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

রবিবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ বক্তব্য দেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই আন্দোলন দেশের মানুষের চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তার দাবি, ওই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৭০ হাজারের বেশি নারী-পুরুষ আহত ও পঙ্গু হয়েছেন। তিনি বলেন, এ আন্দোলন নিয়ে কেউ তামাশা করলে জনগণ তা মেনে নেবে না।

এ সময় তিনি জানান, উল্লাপাড়াকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪