| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে জাহিদ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ০৬:১৮:৪৭:পূর্বাহ্ন  |  ১৩৭৮৩৩৫ বার পঠিত
রাজবাড়ীতে জাহিদ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পাওনা টাকার জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া দক্ষিণ গাজীরচট এলাকা থেকে রাতুলকে গ্রেপ্তার করে, রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনের সড়কে রাতুল ও তার সহযোগীরা স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪