| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদের সঙ্গে মাদরাসা প্রধানদের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৪:৪৯:২৬:অপরাহ্ন  |  ৫৬৫৭৭৫ বার পঠিত
রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদের সঙ্গে মাদরাসা প্রধানদের মতবিনিময়

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ তাঁর সংসদীয় এলাকার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাংশা থানা মোড়স্থ  উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসা শিক্ষার উন্নয়ন, এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। তিনি মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হোগলাডাঙ্গী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন। এছাড়াও বক্তব্য দেন পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম, শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, কালুখালী উপজেলার রায়নগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফর রহমান, মাজবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বালিয়াকান্দির ঘি-কমলা মহিলা দাখিল মাদরাসার সুপার মারুফ চৌধুরী এবং তেঁতুলিয়া দাখিল মাদরাসার সুপার মো. মুরাদুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরীফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফজলুল হক টুকু।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জয়কৃষ্ণপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসির আরাফাত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪