| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসিকে গালাগাল: বিএনপির সভাপতি আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৫:২০:১০:অপরাহ্ন  |  ৫৬৫৫৯৭ বার পঠিত
ওসিকে গালাগাল: বিএনপির সভাপতি আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ করে করা একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে আপত্তিকর ও অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ ওঠে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস বলেন, শহরের শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪