| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে নবনির্বাচিত এমপি আলী আজম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৫:৫৮:৪৮:অপরাহ্ন  |  ৫৬৫৫৩৯ বার পঠিত
হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে নবনির্বাচিত এমপি আলী আজম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো.আবুবকর ঝিনাইদহে দুটি সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের খোঁজখবর নেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পরে বাস টার্মিনাল সংলগ্ন চক্ষু হাসপাতালেও একই কর্মসূচি পালন করা হয়। এমপি আলী আজম হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের দায়িত্বরত পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর বলেন, ২৫ শয্যা শিশু হাসপাতালটি ২০০১-০৬ সালে নির্মিত হলেও পরবর্তীতে যথাযথ গুরুত্ব পায়নি। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান। পাশাপাশি ঝিনাইদহ-২ আসনে চাঁদাবাজি, দুর্নীতি, মাদকসহ বিভিন্ন অনিয়ম দমনে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা আশা করেছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবার পরিবেশ আরও উন্নত হবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪