| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে চোরচক্রের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:৪৯:৫২:অপরাহ্ন  |  ৫৬৩৯৫৯ বার পঠিত
নোয়াখালীতে চোরচক্রের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের গণিপুর এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ও সিম চুরির চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে চোরাই ২টি স্মার্টফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

শনিবার রাতে র‍্যাব-১১ ও সিপিসি-৩, নোয়াখালী-এর অভিযানেিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধ দমনে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টায় নোয়াখালী জেলার বেগমগঞ্জের গণিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাই মোবাইল ও সিমসহ চোরচক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, আটককৃতদের কাছ থেকে ২টি স্মার্টফোন এবং ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, গ্রেপ্তারকৃতরা চৌমুহনী ও মাইজদী এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল ও সিম চুরির সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ নোয়াখালীর বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪