| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭টি মোটরসাইকেল জব্দ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৭:৪৪:২৮:অপরাহ্ন  |  ৫৬৩৮৫৬ বার পঠিত
যশোরে যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭টি মোটরসাইকেল জব্দ

যশোর প্রতিনিধি: যশোরে ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭টি মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় মোটরসাইকেল গুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়। 

অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একই গোডাউনে কাস্টমস কর্মকর্তাদের নিয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সেসময় তিনদিনের সময় নেওয়া হয়।

রোববার ফের অভিযান চালানো হলে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে। 

তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

মোটরসাইকেল গুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। পরে তিনি দশ দিনের সময় প্রার্থনা করেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪