| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত করা হবে: দীপেন দেওয়ান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৮:৪৯:১৮:অপরাহ্ন  |  ৫৬৪৫৬১ বার পঠিত
পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত করা হবে: দীপেন দেওয়ান

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জিরো টলারেন্সের আওতায় আনা হবে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। 

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বলেন, আমি তিন পার্বত্য জেলার অধিপতি নই, বরং সেবক হিসেবে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন তিন পার্বত্য জেলার মানুষের সেবা নিশ্চিত করার জন্য।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায়কেই পেছনে রাখা হবে না। সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। পাহাড়ি অঞ্চলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।

সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। পার্বত্য অঞ্চলকে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে পরিষদের সদস্যরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে মনোনীত করায় তারা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেফালিকা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, আমরা একজন ত্যাগী মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি। তার সুযোগ্য নেতৃত্বে আমরা তিন পার্বত্য জেলার মানুষ শান্তিতে থাকতে চাই এবং বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪