| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৯:০৭:০১:অপরাহ্ন  |  ৫৬৫৩০৮ বার পঠিত
খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পঁচা ফল বিক্রি এবং খেজুরে তেল মাখিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মানিকগঞ্জ জেলা কার্যালয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জানা যায়, খেজুরে তেল মাখিয়ে পঁচা খেজুর বিক্রির অভিযোগে ‘অর্পিতা মুড়ি হাউজ’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পঁচা ফল বিক্রির অভিযোগে ‘আউয়াল ফল ভাণ্ডার’-এর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, খেজুরে তেল মাখিয়ে পঁচা খেজুর বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অর্পিতা মুড়ি হাউজের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আইনের ৪৫ ধারায় পঁচা ফল বিক্রির দায়ে আউয়াল ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪