| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে আত্মহত্যার ঘটনায় কলেজের গেট ভাঙচুর, সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ২০:৩১:২০:অপরাহ্ন  |  ৫৬৩৫৬৭ বার পঠিত
নাটোরে আত্মহত্যার ঘটনায় কলেজের গেট ভাঙচুর, সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা-এ বর্ণব রোজারিও (১৯) নামের এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও কলেজ গেট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

রবিবার বিকেলে উপজেলার বনপাড়া সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ-এর গেট ভাঙচুর করে এবং নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বর্ণব। সে ওই এলাকার বিপ্লব রোজারিওর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয় বর্ণব। কলেজ থেকে পরীক্ষার ফলাফল জানার পর মানসিকভাবে ভেঙে পড়ে সে। নিজের প্রতি অভিমান থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবার ও সহপাঠীদের ধারণা।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষকে দায়ী করে বর্ণবের সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে এবং কলেজের গেটে ভাঙচুর চালায়। পরে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা এবিএম ইকবাল হোসেন রাজুর হস্তক্ষেপে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র-এর অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪