দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা থানা পুকুর থেকে ৫ আগস্ট ২০২৪ সালে পুলিশের লুট হওয়া ২১৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুকুরে সেচ দেওয়ার পর কার্তুজগুলো উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, ৫ আগস্ট ২০২৪ সালে দাগনভূঞা থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি লুট হয়েছিল। গত ২১ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানা ভবনসংলগ্ন পুকুরে লুট হওয়া অস্ত্র-গুলি থাকার তথ্য পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে বর্ণিত পুকুরটির পানি সেচ দেওয়ার নির্দেশনা দেন।
থানা ভবনসংলগ্ন পুকুরের উত্তর পাড়ের কাদা মাটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি শটগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়। লুট হওয়া আরও অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় বাংলাদেশ পুলিশ।
রিপোর্টার্স২৪/সাইফ