| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে অবৈধভাবে মজুত ২৬ টন ইউরিয়া সার জব্দ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ২৩:১৫:২৩:অপরাহ্ন  |  ৫৬৪০৬৬ বার পঠিত
শেরপুরে অবৈধভাবে মজুত ২৬ টন ইউরিয়া সার জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় সরকারি নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে ইউরিয়া সার মজুত ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে ২৬ টন সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি দুপুরে নকলা বাজারের কৃষি ব্যাংকের সামনে থেকে ‘মেসার্স নুসরাত পরিবহন’ নামের একটি ট্রাক তল্লাশি করে এই সার উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ট-২৪-৪০৮৪ নম্বরের ট্রাকটি আশুগঞ্জ সার কারখানা থেকে বিএডিসি ও বিসিআইসির স্টিকার ব্যবহার করে নকলায় আনা হয়েছিল। ট্রাকের চালক বা সংশ্লিষ্ট কেউ সারের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নকলা বাজারের কয়েকজন ব্যবসায়ী—মেসার্স শহিদুল এন্টারপ্রাইজ (৫২০ ও ৪৬০ বস্তা ইউরিয়া) এবং মেসার্স সৃজন এন্টারপ্রাইজ (৪৬০ বস্তা)—অবৈধভাবে এই সার মজুত করে কৃষকদের কাছে চড়া দামে বিক্রির চেষ্টা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি প্রথমে একটি স্থানে লোড-আনলোড করার চেষ্টা করে ব্যর্থ হয় এবং পরে অন্য জায়গায় সারের বস্তাগুলো সরানোর সময় জনমনে সন্দেহ সৃষ্টি হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে চালক ও মালিক কোনো সদুত্তর দিতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই সারগুলো আশুগঞ্জ থেকে অবৈধ পথে আনা হয়েছিল।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অবহিত করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে সারের উৎস এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারবাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪