| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহম্মেদ মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ২৩:৪৩:১২:অপরাহ্ন  |  ৫৬২৯৫৯ বার পঠিত
কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহম্মেদ মারা গেছেন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান সরদার আলী আহম্মেদ (৭৩) শনিবার (২১ ফেব্রুয়ারি) জার্মানিতে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন (ইন্না…রাজিউন)।

তিনি কোটচাঁদপুর বাজারপাড়ার বাসিন্দা ও সাবেক পৌরসভা চেয়ারম্যান মৃত গোলাম হায়দার সরদারের ছেলে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কোটচাঁদপুরে সম্পন্ন করার পর রাজশাহীতে উচ্চশিক্ষা নেন। রাজনৈতিক জীবন শুরু করেন আওয়ামী লীগের সঙ্গে, পরে যোগ দেন জাসদে এবং কোটচাঁদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তিনি উপজেলা পরিষদ গঠনের পর প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৯৫ সালে তিনি বাংলাদেশ ত্যাগ করে জার্মানিতে বসবাস শুরু করেন। স্ত্রী সরদার রেজমুন নাহার শিরিন জানিয়েছেন, জানুয়ারিতে মাথার সমস্যা নিয়ে অপারেশন করা হয়েছিল এবং পরবর্তীতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।

কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহাতামিম হাফেজ মাওলানা নুরুন নবী আশিকী জানান, চেয়ারম্যান থাকার সময়ে তিনি পোস্ট কোয়ার্টার ভেঙে সেখানে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা গড়ে তোলেন, যেখানে বহু মানুষ হাফেজ ও কোরআন শিক্ষা লাভ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান জানিয়েছেন, প্রথম উপজেলা চেয়ারম্যান হওয়ায় কোটচাঁদপুর মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া আয়োজন করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪