| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্বধলায় আওয়ামী লীগ অফিসে ব্যানার টানিয়ে জয় বাংলা স্লোগান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ০০:০৮:১০:পূর্বাহ্ন  |  ৫৬৩৭৯৫ বার পঠিত
পূর্বধলায় আওয়ামী লীগ অফিসে ব্যানার টানিয়ে জয় বাংলা স্লোগান

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে ব্যানার টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন দলীয় সমর্থকরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টানান এবং বক্তব্য দেন। ভিডিওতে একজন সমর্থক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পূর্বধলা উপজেলা শাখার কার্যালয় পুনরুদ্ধার করেছি। আমরা মুজিব প্রেমি, জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রাজপথে রয়েছি এবং থাকবো।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম জানান, ভিডিওটি পুলিশের হাতে এসেছে। যেহেতু এটি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, তাই ঘটনার সঙ্গে যুক্তদের খোঁজ চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪