| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়-এ ছাগল হারানো নিয়ে কলহ: বিষপানে মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৪:৪৬:০০:অপরাহ্ন  |  ৫৬২৪৮১ বার পঠিত
পঞ্চগড়-এ ছাগল হারানো নিয়ে কলহ: বিষপানে  মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ছাগল হারানোকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন পরেশ বর্মন (৪৫) নামে এক ব্যক্তি। রোববার(২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পরেশ বর্মন বোদা উপজেলা-এর ১০ নম্বর পাঁচপীর ইউনিয়নের দক্ষিণ কালিবাড়ি (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত নবকান্ত বর্মনের ছেলে।

পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, গত শনিবার পরেশ বর্মনের একটি ছাগল হারিয়ে যায়। এ নিয়ে গত দুদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি ও মনোমালিন্য চলছিল। এরই একপর্যায়ে রোববার বিকেলে ক্ষোভ ও অভিমানে পরেশ বর্মন ঘরে থাকা বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও সময়মতো যানবাহন না পাওয়ায় বিলম্ব হয়। পরে রাত ১১টা ২৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪