| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:০৯:২২:অপরাহ্ন  |  ৫৬০৭৭২ বার পঠিত
অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমডাঙা গ্রামের বাসিন্দা ইউনুস মোল্লা (৫৫), সাদ্দাম মোল্লা (২২) ও আমেনা বেগম(৪০) কে হত্যার উদ্দেশ্যে হামলা করে মারাত্মক জখম করেছে বলে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ইউনুস মোল্লার ভাই ইয়ার আলী মোল্লা । 

জানা যায়, আহত ইউনুসের সাথে বিবাদীদের পুর্ব শত্রুতা ও কথা কাটাকাটির জের ধরে আমডাঙা গ্রামের মৃত শাহজাহান মোল্লার পুত্র বাবুল মোল্লা (৪০) ও রাজ্জাক মোল্লা (৩৮) এবং বাবুল মোল্লার পুত্র মামুন মোল্লা (২১) ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশীয় ধারালো অস্ত্র দা,চাপাতি, লোহার রড দিয়ে ইউনুস, সাদ্দাম ও আমেনার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে আঘাত করতে থাকে । 

এ সময় আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা চলে যায়। মারাত্মক জখম অবস্থায়  প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম বলেন, হামলার সপক্ষে একটি অভিযোগ পেয়েছি। বিষযটি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪