| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব উদযাপনের মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৯:০৪:৩০:অপরাহ্ন  |  ৫৬০৬০৭ বার পঠিত
কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব উদযাপনের মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি: আগামী ২ মার্চ লালন স্মরণোৎসব। এ উপলক্ষে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় লালন স্মরণোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং লালন স্মরণোৎসব–২০২৬ উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪