| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় কৃষি জমি কাটায় ১.৫ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ২২:১৮:৪৮:অপরাহ্ন  |  ৫৬০৪৩২ বার পঠিত
ভাঙ্গায় কৃষি জমি কাটায় ১.৫ লাখ টাকা জরিমানা

ভাঙ্গা প্রতিনিধি: ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার অভিযোগে পৃথক দুই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত দুইজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মানিকদহ ইউনিয়নের জাহানপুর এলাকা ও কাউলিবেড়া ইউনিয়নের পড়ারন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম। অভিযানে দেখা যায়, ভেকু ব্যবহার করে কৃষি ফসলি জমি অবৈধভাবে বাণিজ্যিকভাবে কাটা হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পার্শ্ববর্তী ফসলি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মোঃ রেজাউল মৃধা (৪০), পিতা: আঃ খালেক মৃধা, সাং- ধর্মদী, ভাঙ্গা, ফরিদপুর কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং রিয়াজুল ফকির (৪০), পিতা: হাকি ফকির, সাং- আব্দুল্লাহবাদ, ভাঙ্গা, ফরিদপুর কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সদরুল আলম সিয়াম জানান, অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কর্তন করে কেউ ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সে কারণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকেও জরিমানা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪