| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মায়ের দু’দিন পরেই বাবার মৃত্যু, কারাবন্দি দুই সহোদরের পরিবারে শোকের ছায়া

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ২৩:৩৮:৩৫:অপরাহ্ন  |  ১৩৩৫৫৮৫ বার পঠিত
মায়ের দু’দিন পরেই বাবার মৃত্যু, কারাবন্দি দুই সহোদরের পরিবারে শোকের ছায়া

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়া সেই দুই সহোদরের বাবা নুর আহমদ (৯০) দুই দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান তার স্ত্রী মোস্তফা বেগম (৮০)। রাজনৈতিক মামলায় প্রায় আড়াই মাস ধরে কারাবন্দি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দুই ভাই ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পুলিশি পাহারায় ও হাতকড়া পরিহিত অবস্থায় তারা শেষবারের মতো মাকে বিদায় জানান। পরে তাদের আবার কারাগারে নেওয়া হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নুর আহমদের জানাজা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

রামু থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদুল ও ইসমাইল নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রায় আড়াই মাস আগে একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর একাধিক মামলায় তাদের পুনরায় আটক দেখানো হয়। সর্বশেষ রামুর বিএনপি নেতা মাহিন চৌধুরীর করা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম দাবি করেন, তার স্বামী নির্দোষ এবং কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি বলেন, মা-বাবা দুজনই চলে গেলেন, অথচ সন্তান হিসেবে শেষ সেবাটুকুও করতে পারলেন না।

একই পরিবারের পরপর দুই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪