| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ১৮

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ০৯:২৬:১৬:পূর্বাহ্ন  |  ৫৫৯৪৩৭ বার পঠিত
রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ১৮

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত এবং নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আতর শেখ (৫৫)। তিনি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই ইউনিয়নের সূর্য মিয়া ও কুদ্দুস শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই সোমবার সকালে সূর্য মিয়া তার সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে কুদ্দুস শেখ, খালেক শেখ ও বারেক শেখের নাম জানা গেছে।

আহতদের ১৬ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যান।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) রাসেল মোল্লা রাত ১০টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি; তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪