| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১১:১৯:১৫:পূর্বাহ্ন  |  ৫৫৯২২০ বার পঠিত
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস লাইন লিক থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাওন (১৬) নামে এক কিশোর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চিকিৎসাধীন ছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, গতকাল রাতে চট্টগ্রাম থেকে ৯ জন দগ্ধ রোগীকে আনা হয়। শাওনের দগ্ধের পরিমাণ ছিল প্রায় ৫০ শতাংশ। এর আগে ওই ঘটনায় নুরজাহান আক্তার রানী (৪০) মৃত্যুবরণ করেন।

দগ্ধদের মধ্যে অন্যান্যদের অবস্থা গুরুতর। শাখাওয়াত হোসেন ও আশুরা আক্তার পাখির দগ্ধের পরিমাণ ১০০ শতাংশ। শিপন ৮০ শতাংশ, সামির ৪৫ শতাংশ, আয়েশা ৪৫ শতাংশ, উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ এবং ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

বিস্ফোরণ ঘটেছে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হালিশহরের ‘হালিমা মঞ্জিল’ নামে ভবনের তৃতীয় তলায়। পরে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে আহতদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

এ ঘটনায় দগ্ধদের মধ্যে রয়েছেন শাখাওয়াত হোসেন (৪৬), তার ভাই মো. শিপন (৩১), মো. সামির আহমেদ সুমন (৪০), শাখাওয়াতের ছেলে শাওন (১৬), সামিরের ছেলে ফারহান আহমেদ আনাস (৬), শাখাওয়াতের মেয়ে আইমান স্নিগ্ধা (৯), সামিরের মেয়ে আয়েশা আক্তার (৪) এবং সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫)।

এ ঘটনার ফলে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪