| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে আধিপত্যের জেরে নিহতের ঘটনায় মামলা হয়নি এখনও

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৪:৪৯:৫৭:অপরাহ্ন  |  ৫৫৯০১৮ বার পঠিত
নড়াইলে আধিপত্যের জেরে নিহতের ঘটনায় মামলা হয়নি এখনও

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারের জেরে ৪ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কোন মামলা হয়নি। তবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০), তৈয়ব শিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য শিকদার (৩২), রুহুল মোল্যার ছেলে সদর মোল্যা (৩৬), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০), মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০), আমিন শিকদারের ছেলে রনি শিকদার (৩৩)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)  দুপুরে ৩ জনের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে আটক ৬ জনকে নড়াইল সদর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রকিবুল হাসান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যার মো. খায়রুজ্জামান ওরফে খয়ের মোল্যার অনুসারী বড়কুলার বাসিন্দা ওসিকুর ফকিরের লোকজনের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল।

এরই জের ধরে গতকাল সোমবার ভোর রাতে সেহেরী সময় তারাপুর গ্রাম থেকে সাবেক চেয়ারম্যার মো. খায়রুজ্জামান ওরফে খায়ের মোল্যা গ্রুপের ৫০ থেকে ৫৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড়কুলা গ্রামের খলিল শেখের বাড়িতে হামলা করে। হামলায় খলিল শেখ গ্রুপের ৪ জন নিহত হন। 

নিহতরা হলেন, বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৮), তার ছেলে তাহাজ্জত শেখ (৪০) এবং একই দলের ফেরদাউস হোসেন (৪২) ও প্রতিপক্ষের ওসিকুর ফকির (৩৬)। ঘটনার পর ৫-৬টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪