কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন হোসেন বলেন, আন্দোলনে যারা ছিলো তারাই হাট-ঘাট খাবে, টাকার গরমে বাজার ঢেকে আনলে পিঠের চামড়া তুলে দেওয়া হবে। বাজার খেকো যেসব দালালেরা আছেন আপনারা এই ছেলেদের অধিকারের জায়গা দখল করবেন না।
(২৩শে ফেব্রয়ারি) সোমবার রাতে নেতাকর্মীদের নিয়ে কুমারখালীর চৌরঙ্গী বাজারে আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। সেসময় দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিতে বলতে শোনা যায়,আপনি ১০ টাকার জিনিস ৩০ টাকা দিয়ে কিনবেন সেই সামর্থ্য এদের নেই, এরা খেতেও পারবেনা। কিন্তু এই অধিকার আপনাদের কে দিয়েছে। আপনারা যদি দেশের জন্য কাজ করতেন, আন্দোলন, সংগ্রাম করতেন রাজপথে যেতেন বুঝতাম আপনাদের অধিকার আছে। যারা গেছেন আপনারা পাবেন। আপনাদের বাদ দিয়ে ছেলেরা খেতে চায়নি। আপনাদের সাথে রেখে অল্প ইজারা দিয়ে এরা জীবন বাঁচাবে।
তিনি আরও বলেন, আজকে যেসকল ছাত্র নির্যাতিত, যেসকল আন্দোলোনকারী ভাত পাচ্ছেনা, আপনারা এসকল মানুষদের দিকে লক্ষ্য রাখবেন।
আন্দোলনে যারা ছিলো তারাই হাট-ঘাট খাবে, সে যে দলেরই হোক তার অধিকার আছে খাওয়ার।
রিপোর্টার্স২৪/মিতু