| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওজনে কম সেমাই , চাঁদপুরে তিন প্রতিষ্ঠানে জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১০:৩৬:৩৪:পূর্বাহ্ন  |  ১৩৩৪৭৬৫ বার পঠিত
ওজনে কম সেমাই , চাঁদপুরে তিন প্রতিষ্ঠানে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে বিক্রির জন্য কারখানায় তৈরী সেমাই ওজনে কম এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।

অভিযানে অংশগ্রহনকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ওজনে কম দেওয়ায় আজমেরী লাচ্ছা সেমাই কারখানা মালিককে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সহদেব চন্দ্র সাহাকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধভাবে একটি কোম্পানির আটা-ময়দার বস্তা ব্যবহার করা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রয়ের অপরাধে জনতা ফুড প্রোডাক্ট মালিককে ১০ হাজার টাকা জরিমানা  আরোপ ও আদায় করা হয়।

অভিযানে জেলা পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪