| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বাজার মনিটরিং অভিযান: ৪১ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৮:২৬:১০:অপরাহ্ন  |  ৫৫৮৭৮৯ বার পঠিত
লক্ষ্মীপুরে বাজার মনিটরিং অভিযান: ৪১ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: রমজানে ‎নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সুচনা, সোহানা খন্দকার এবং জান্নাতুল ছিদ্দিকা। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং যথাযথ লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইনে চার প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ ও দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার সুচনা বলেন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪