| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপালে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৬

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৮:৩৭:৫৯:অপরাহ্ন  |  ৫৫৭৮৩৮ বার পঠিত
রামপালে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৬

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি'র দু-পক্ষের সংঘর্ষে নারী পুরুষ'সহ অন্তত ৬'জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি'র  সভাপতি আলামিন গ্রুপ ও প্রিন্স গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে  মঙ্গলবার বেলা ১০ টার দিকে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী'সহ মোঃ আলামিন ফকির ও তার গ্রুপের অন্তত ৬'জন আহত হন।

প্রথমে আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়াই আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪