| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৯:২১:১০:অপরাহ্ন  |  ৫৫৭৮১৬ বার পঠিত
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি: সদর থানার পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং চোরকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে খাগড়াছড়ি পার্ক সাইট হাসপাতালের এক ইন্টার্ন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের ব্যবহৃত কালো রঙের ১৫০ সিসি’র মোটরসাইকলেটি হাসপাতালের সামনে থেকে চুরি হয়।

ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই জিরোমাইল এলাকার পার্ক সাইড হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে রাশেদকে (৪৬) চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক করা হয়।

পুলিশ জানায়, রাশেদ একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসিত হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪