| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় আই বি ডাব্লিউ এফ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ২০:১৯:২২:অপরাহ্ন  |  ৫৫৮৭১৮ বার পঠিত
বগুড়ায় আই বি ডাব্লিউ এফ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের একটি রেষ্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডাব্লিউ এফ) বগুড়া মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া অঞ্চল পরিচালক সেলিম রেজা। 

আরো ছিলেন, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, রফিকুল ইসলাম, টিবি এইচ মুস্তাকিম, আব্দুল হান্নান, এন্তাজ আহমেদ বাবু, সাবেক চেয়ারম্যাম মহররম আলী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে অসাধু ও দলীয় ব্যবসায়ীদের হাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিলো। তারা সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফার আশায় দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করতো। রোজার শিক্ষা না থাকার কারণে এখন ও সিন্ডিকেটের মাধ্যমে অসৎ ব্যবসায়ীরা দ্রব্যমুল্যের বৃদ্ধি ঘটিয়ে রোজাদারদের কস্ট দিচ্ছে। এ ধরনের নিকৃষ্ট কাজ থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহবান জানান।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪