| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ২০:৩৮:০৯:অপরাহ্ন  |  ৫৩৯৪১৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাচীন ও মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধার করা মূর্তির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি।

মঙ্গলবার ভোর রাতে ভুল্লী থানার সুকানপুকুরী এলাকায় র‍্যাব-১৩-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো.লাল মিয়া (৬০)। তিনি ওই এলাকার মৃত ফজল হক মন্ডলের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ জানতে পারে, ১৮ নম্বর ইউনিয়নের সুকানপুকুরী গ্রামের এক ব্যক্তির বাড়িতে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ভোররাত সাড়ে চারটার দিকে লাল মিয়ার বসত বাড়িতে অভিযান চালায় র‍্যাব। 

এসময় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, উদ্ধার হওয়া মূর্তিটির বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আজ সকালে জব্দকৃত আলামতসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪