| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘোড়া জবাইয়ের সময় হাতেনাতে ৪ জন আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ২৩:১৫:১৯:অপরাহ্ন  |  ৫৫৭৭১৯ বার পঠিত
ঘোড়া জবাইয়ের সময় হাতেনাতে ৪ জন আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করার সময় চারজনকে স্থানীয়রা হাতেনাতে আটক করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে ধোপাকান্দি ইউনিয়নের মো. হাফিজুর রহমানের বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে থানায় নিয়ে যায়।

আটককৃতদের মধ্যে রয়েছেন:

১. মো. হৃদয় (২৩), পিতা হাসান হাওলাদার, গ্রাম জামগড়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।

২. মো. সুমন (২০), পিতা মৃত ওয়াজেদ আলী, গ্রাম তৈয়বপুর, থানা আশুলিয়া, জেলা ঢাকা।

৩. ফরহাদ (৩০), পিতা মৃত আবু তাহের, গ্রাম ধনিয়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।

৪. আমিনুল ইসলাম (২৪), পিতা মোফাজ্জল হোসেন, গ্রাম মহিষখোঁচা, থানা আদিতমারী, জেলা লালমনিরহাট।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা চারজনকে ঘেরাও করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, “অবৈধভাবে ঘোড়া জবাই করা ও মাংস প্রস্তুত করার ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, এই ধরনের অবৈধ কার্যক্রম গোপনে দীর্ঘদিন ধরে চলছিল। স্থানীয় সচেতন নাগরিকদের তৎপরতায় ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছেন, এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে তার জন্য এলাকায় তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে নির্দিষ্ট বিধি-বিধান অনুযায়ী কোনো ঘোড়া বা গৃহপালিত প্রাণী অবৈধভাবে জবাই করা বা বিক্রি করা আইনত নিষিদ্ধ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে প্রক্রিয়াধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪