| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজি রোধে মিন্টুর হটলাইন, ৫ দিনে ১৬৭ অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ০২:৪৮:৪৮:পূর্বাহ্ন  |  ৫৫৮১৭৫ বার পঠিত
চাঁদাবাজি রোধে মিন্টুর হটলাইন, ৫ দিনে ১৬৭ অভিযোগ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা অনিয়ম বন্ধে হটলাইন ও ওয়েবভিত্তিক অভিযোগ ব্যবস্থা চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। চালুর পাঁচ দিনের মাথায় ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করে দ্রুত সমাধানের স্বার্থে নির্ধারিত ওয়েবসাইটে অভিযোগ দাখিল করলে তা প্রক্রিয়াজাত করা সহজ হবে। অভিযোগ গ্রহণ, যাচাই ও নিষ্পত্তির জন্য একটি সমন্বিত টিম কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে হটলাইন চালুর ঘোষণা দেন। অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বর প্রকাশ করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। পরবর্তীতে তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলা তার মাধ্যমে পুনরায় মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই উদ্যোগ স্থানীয় রাজনীতি ও প্রশাসনে জবাবদিহিতা জোরদার করতে ভূমিকা রাখতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪