| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি রিপোর্টার্স ফোরামের পথশিশু ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতার বিতরণ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৮:১৫:২৬:পূর্বাহ্ন  |  ৫৫৬২৮২ বার পঠিত
চবি রিপোর্টার্স ফোরামের পথশিশু ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতার বিতরণ

চবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ফোরাম (কার্ফ)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ৬ রমজান ১৪৪৭ হিজরি) সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন দুটি মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া হিফজখানা ও এতিমখানা এবং জোবরা নূরানী তা’লিমুল কুরআন মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে ইফতার তুলে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় অবস্থানরত পথশিশুদের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সদস্য ও উপদেষ্টাদের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে কার্ফ নেতৃবৃন্দ বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষা ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য।

তারা জানান, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানবিক উদ্যোগকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪