| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শশুরবাড়ির বিরুদ্ধে চাঁদা ও ধর্ষণের হুমকির অভিযোগ গৃহবধূর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ২০:০৮:৩১:অপরাহ্ন  |  ৫৪৮৪২৯ বার পঠিত
শশুরবাড়ির বিরুদ্ধে চাঁদা ও ধর্ষণের হুমকির অভিযোগ গৃহবধূর

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক গৃহবধূ তার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর এবং ‘সোহান’ নামের এক ব্যক্তির মাধ্যমে ধর্ষণের হুমকি ও বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় তার স্বামীর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অভিযোগে তিনি জানান, বিয়ের পর থেকেই তার শাশুড়ি, ননদ ও দেবর বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছেন। বাড়ির পাশের একটি জমি ছোট ছেলের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তার স্বামী এতে অস্বীকৃতি জানালে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া শুরু হয়। এক পর্যায়ে শিশুসন্তানসহ তাকে ঘরের ভেতরে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন।

২০২২ সালে তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রাতে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরিস্থিতির চাপে তিনি বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। পরে শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে তিনি পুনরায় শ্বশুরবাড়িতে ফিরে আসেন। স্বামী দেশে থাকাকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিদেশে চলে যাওয়ার পর আবারও নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন।

তিনি আরও জানান, তাকে ঘর থেকে বের করার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছে এবং তার সন্তানদের গায়েও হাত তোলা হয়েছে। সন্তানদের পড়াশোনার জন্য ব্যবহৃত টেবিল ও ফার্নিচার সরিয়ে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে। এমনকি গুন্ডা ভাড়া করে জোরপূর্বক উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সোহান’ নামের এক ব্যক্তি হুমকি দিয়ে তার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না দিলে তাকে ও তার সন্তানদের ক্ষতি করার পাশাপাশি লোক দিয়ে ধর্ষণ করানোর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪