| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুরে ৫০.৭ লিটার কোডিন সিরাপ ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ২০:১৮:২৫:অপরাহ্ন  |  ৫৪৮৩৪৯ বার পঠিত
মহেশপুরে ৫০.৭ লিটার কোডিন সিরাপ ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিন মিশ্রিত সিরাপ ও গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের কৃষ্ণপুর বন্দিপুর পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঝিনাইদহের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি রেইডিং টিম দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আসামির বসতঘর ঘেরাও করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে চৌকির নিচে মেঝেতে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. ওসিরুদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে তিন ব্র্যান্ডের কোডিন মিশ্রিত তরল সিরাপ পাওয়া যায়—১৭০ বোতল উইনসেরেক্স (WINCEREX), ১৯৯ বোতল উইংরেক্স (WINGREX) এবং ১৩৮ বোতল এসকাফ (ESKUF)। প্রতিটি বোতল ১০০ মিলিলিটার হিসেবে মোট ৫০.৭ লিটার কোডিন সিরাপ জব্দ করা হয়। এছাড়া পৃথক একটি বস্তায় পলিথিনে মোড়ানো চারটি পোটলায় মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা বলে জানানো হয়েছে।

অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রস্তুত ও নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়। গ্রেপ্তারকরা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪