| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি ইসলামপুর কলেজ ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদককে অব্যাহতি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১২:৪০:৩৯:অপরাহ্ন  |  ৫৪০৩৩৫ বার পঠিত
সরকারি ইসলামপুর কলেজ ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদককে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের রান্না ঘরের চালের টিন ও মালামালের বেদখলের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের। তাদররকে দল থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

গত বুধবার(২৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদল জামালপুর জেলা শাখার অধীনস্থ ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির এবং সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে ।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত ও অনুমতি ক্রমে ২৫ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগমাধ্যমর এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন । 

জানা যায়, কলেজ ছাত্রাবাসের নতুন রান্নাঘর নির্মাণের জন্য সম্প্রতি পুরাতন রান্না ঘর ভেঙ্গে ফেলা হয়। পুরাতন রান্নাঘরের টিনসহ বিভিন্ন মালামাল ক্রয়ের জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট আবেদন করে ছাত্রদল সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বি। তাদের আবেদনের প্রেক্ষিতে ১০ হাজার টাকা মূল্যে টিন ও বিভিন্ন মালামাল ছাত্রদলের দুই নেতাকে দিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ।

কলেজের একজন শিক্ষক জানান, কলেজের সরকারি মালামাল ক্রয়-বিক্রিয়ের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ মূল্য নির্ধারণ কমিটি গঠনসহ নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করার নিয়ম। কিন্তু অনিয়মের মাধ্যমে টিনগুলো ছাত্রদল নেতাদের প্রদান করা হয়েছে । 

ছাত্রাবাসের সুপার হাফিজুর রহমান জানান, ছাত্রদল নেতারা টিনসহ পুরাতন মালামাল গুলো অনিয়মভাবে নিতে দাবি জানায়। পরবর্তীতে তারা আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক মালমালগুলো তাদের দেওয়া হয়েছে। 

এঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ সরকারি মালামাল বিক্রির নিয়মনীতির তোয়াক্কা না করে কলেজ কর্তৃপক্ষ মালামাল গুলো ছাত্রদল নেতাদের প্রদান করেছে । 

এ ধরণের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবেন শিক্ষা প্রশাসন, এমন টাই দাবি সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের। অভিযুক্ত ছাত্রদল সভাপতি সাব্বির জানান, কলেজ প্রশাসনের সাথে আলোচনা করে নির্ধারিত দামেই রান্নাঘরের মালামাল গুলো নিলামের মাধ্যমে নিয়েছি আমরা। তবে দল থেকে অব্যাহতির ব্যাপারে কোন মন্তব্য করেননি তারা।

ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরটির ভাঙ্গাচুড়া মালামাল নেওয়ার জন্য ছাত্রদলের দু’জন নেতা আবেদন করেছিল। 

এবিষয়ে ছাত্রাবাস সুপার হাফিজুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল । তবে যথাযথ প্রক্রিয়াতেই সেগুলো বিক্রি করা হয়েছে বলে জানান তিনি। কিন্তু নিলাম বিজ্ঞপ্তির বিষয়ে  প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান প্রফেসর আহাম্মদ আলী।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪