| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান এমপি’র ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৫:০৭:২০:অপরাহ্ন  |  ৫৩৭১৫৬ বার পঠিত
উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান এমপি’র ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  উপজেলার শ্যামলিপাড়ায় পৌরসভার সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ১৭০০ মিটার দৈর্ঘের ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন সির জগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।


এসময় রফিকুল ইসলাম খান এমপি বলেন, উল্লাপাড়া উপজেলা শহর অর্থাৎ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ড্রেনেজ সিস্টেম । জনবহুল রাস্তার পাশ দিয়ে ঈদ মৌসুমে এই নির্মানকাজ চলমান থাকায় হয়ত যাতায়াতের কিছুটা ভোগান্তি হবে, কিন্তু জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য সাময়িক এই কষ্টটুকু সকলকেই মেনে নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো: মেহেদী হাসান উপস্থিত ছিলেন৫ কোটি টাকা ব্যায়ের এই প্রকল্পের আওতায় উল্লাপাড়া পৌর এলাকার কালিবাড়ি মোড় থেকে পাটবন্দর পর্যন্ত ড্রেন নির্মান করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪