| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৫:২৪:০০:অপরাহ্ন  |  ৫৩৮৫৭৬ বার পঠিত
স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃনমূল পর‌্যায়ে সেবা দেওয়ার জন্য ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবো। তৃনমূলে এই সেবাকে উন্নত করার জন্য এদেরকে প্রশিক্ষন দেওয়া, নিয়মিত যেন কর্মস্থলে থাকে, যন্ত্রপাতি-ঔষুধপত্র সাপ্লাই বাড়ানো, এগুলো সব কিছুই সেখানে আছে।

তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য সরকার ও রাজনীতিবিদেরা কাজ করে যাবো। পাশাপাশি আপনারা নাগরিক হিসেবে সকলকেই ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজেগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে গনমাধ্যমকর্মিদের তিনি এ কথাগুলো বলেন।

এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, সিভিল সার্জন ড. নুরুল আমিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪