| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ৬ লেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের মাঝে ৮ কোটি টাকার চেক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৫:৩৭:৪৫:অপরাহ্ন  |  ৫৩৭৭১১ বার পঠিত
ঝিনাইদহে ৬ লেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের মাঝে ৮ কোটি টাকার চেক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার, আহমেদ সাদাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা যায়, প্রথম ধাপে মোট ৪২ জন ক্ষতিগ্রস্তের মাঝে ৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার ১০৬ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণের জন্য অধিগ্রহণকৃত জমি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিপরীতে এ অর্থ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা দ্রুত বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে চেক বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, আগামী বুধবার দ্বিতীয় ধাপে আরও কিছু ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪