| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় এমপির সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৫:৫০:৫২:অপরাহ্ন  |  ৫৩৬৭৭৬ বার পঠিত
পাংশায় এমপির সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ী-২ সংসদীয় আসন, বাংলাদেশ-এর সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের সঙ্গে পাংশা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানা, রাজবাড়ী, বাংলাদেশ-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।

সভায় প্রধান অতিথি স্থানীয় উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪