| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৮:৪২:৫১:অপরাহ্ন  |  ৫৩৫৭২৮ বার পঠিত
দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আমরা জাতি হিসেবে বা এই পুরো রাষ্ট্রই গত ১৭ বছরে একটি দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে।

এই অবস্থা থেকে বের হতে গেলে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো অবস্থা তৈরি করতে হবে। যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকার এবং রাজনৈতিক দল কাজ করে যাবো মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য। স্বাস্থ্য অধিকার একটি মৌলিক অধিকার।  

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরে প্রথম নিজ জেলা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এম এ মুহিত বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে আমরা অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছি।  স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্য আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। সেই সাথে তৃণমূলে এই সেবাকে উন্নত করার জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এরা যেন নিয়মিত চাকরিস্থলে থাকে, যন্ত্রপাতি ও ওষুধপত্রের সাপ্লাই বাড়ানো- এগুলো সেখানে আছে। 

তিনি আরও বলেন, হাসপাতালের যেসব সমস্যার কথা বলেছে (কোথাও হয়তো স্থাপনা সামনে অবৈধ স্থাপনা তৈরি, কোথাও দালালদের দৌরাত্ন্য)। এই সমস্যাগুলো এত বড় এবং এই সমস্যাগুলো শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পক্ষে ওখান থেকে বসে নির্দেশনা দিয়ে এই পরিবর্তনগুলো আনা সম্ভব না।

এর আগে সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়াও সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তারপর দুপুর ১২টায় তিনি জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪