| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৯:৫১:৩২:অপরাহ্ন  |  ৫৩৫৪২৯ বার পঠিত
ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলা, বাগেরহাট, বাংলাদেশ-এর কাড়াপাড়া ইউনিয়নে ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের উদয়ন সভাকক্ষে যৌথভাবে এ সভার আয়োজন করে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। প্রকল্পটিতে অর্থায়ন করেছে Embassy of Switzerland in Bangladesh, Global Affairs Canada, European Union এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন কমিটির সভাপতি কোহিনুর বেগম। স্বাগত বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও শেখ আসাদুজ্জামান।

সভায় ৯টি ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, তালাকপ্রাপ্ত নারী, বিধবা, যুব প্রতিনিধি এবং ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নারী-পুরুষের মধ্যে বিদ্যমান শ্রমবিভাজন এবং মেয়ে শিশুদের সামাজিকীকরণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারী-পুরুষের শ্রমবিভাজন কেবল পারিবারিক বিষয় নয়; এটি সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন ও মানবাধিকারের সঙ্গে সম্পৃক্ত। সমান অংশগ্রহণ এবং কাজের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা গেলে টেকসই ও সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব।

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বলেন, সরকারি সেবাসমূহ গতিশীল করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। সমাজের প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠী—অতিদরিদ্র, দুর্যোগকবলিত ও দুর্গম এলাকার মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা, সহিংসতার শিকার নারী এবং লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অধিক হারে অন্তর্ভুক্ত করা জরুরি।

তিনি আরও বলেন, দারিদ্র্য, যোগাযোগ ও তথ্যের অভাব, পক্ষপাতমূলক আচরণ কিংবা রাজনৈতিক বিরোধের কারণে অনেক সময় এসব মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এ অবস্থার পরিবর্তনে প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। প্রশাসন ও নাগরিকদের মধ্যে এ ধরনের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় ‘নাগরিক’ প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরাম কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করার লক্ষ্যে এসডিজি-৫ ও এসডিজি-১৬ বাস্তবায়নে উদয়ন বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় আরও বক্তব্য রাখেন সোহানা খাতুন, মহিনুল হাসান রিশাদ, চিন্ময় মিস্ত্রি, নাজমা বেগম, বিচিত্রা মণ্ডল, শারমিন আক্তার এবং ভয়েস অব ওমেন-এর নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪