| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ২০:৫৪:৪৫:অপরাহ্ন  |  ৫৩৬৭০১ বার পঠিত
কুষ্টিয়ায় ক্রীড়া অফিসার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার সাধারণ খেলোয়াড়রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিসি কোর্ট প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন খেলার খেলোয়াড়রা অংশ নেন। পরে তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, শহীদ আবরার ফাহাদ জেলা স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে ফুটবল, ক্রিকেট, সাঁতারসহ উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন হচ্ছে না। রাজনৈতিক বিবেচনায় গঠিত আগের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করা হয়।

খেলোয়াড়রা দাবি করেন, গণঅভ্যুত্থানের পর উপদেষ্টা সরকারের সময়ে দুই দফা অ্যাডহক কমিটি গঠন করা হলেও নানা জটিলতায় তা কার্যকর হয়নি। বর্তমানে সদস্যসচিবকেন্দ্রিক কমিটি ফেডারেশন আয়োজিত এক-দুটি খেলা ছাড়া উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বলে তারা অভিযোগ তোলেন।

স্মারকলিপিতে খেলোয়াড়দের পক্ষ থেকে দুটি প্রস্তাবনা তুলে ধরা হয়—

প্রথমত, জেলায় নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে প্রতিভাবান খেলোয়াড়দের মাঠে সক্রিয় রাখা।

দ্বিতীয়ত, বর্তমান সদস্যসচিবকেন্দ্রিক অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ক্রীড়া সংস্থার নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে নতুন ক্রীড়াবান্ধব অ্যাডহক কমিটি গঠন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪