সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে। বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির বিশেষ টহল দল এই অভিযানগুলো পরিচালনা করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সাফল্য আসে।
ভোর আনুমানিক ০৩টা ২০ মিনিটে যাদবপুর বিওপির একটি দল গোপালপুর গ্রামের পটলক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ৩৩ বোতল ভারতীয় এসকাফ (ESKUF) সিরাপ উদ্ধার করে। হাবিলদার মো. জামাল উদ্দিন এই অভিযানের নেতৃত্ব দেন।
দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজাপুর বিওপির টহল দল সিংনগর গ্রামের একটি কলাবাগান থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন হাবিলদার সঞ্জয় কুমার সিংহ।
রাত ১২টা ২০ মিনিটে খোসালপুর বিওপির সদস্যরা খোসালপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতের পাশ থেকে প্রচুর পরিমাণ ভারতীয় ইমিটেশন কসমেটিকস (চুড়ি, কানের দুল, চেইন ইত্যাদি) উদ্ধার করে। নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন